নাজমুল হাসানঃ
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র মহাব্যবস্থাপক/কোম্পানি সচিব) লুৎফুল হায়দার মাসুম একজন কর্মবীর ও সজ্জন ব্যক্তি।একই
সঙ্গে তিনি তিনি কোম্পানী সচিব ও তিতাস গ্যাসের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কৃতিত্বের সাথে দ্বায়িত্ব পালন করে আসছেন।তার কর্মজীবন অত্যন্ত বর্ণিল ও সাফল্যে মোড়ানো।
লুৎফুল হায়দার মাসুম এর গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ছৈয়ালকান্দি সরকার বাড়ী এলাকায়। গ্রামেও তিনি নানা সময়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে স্থানীয়ভাবে তার প্রচেষ্টায় একটি মসজিদ নির্মিত হয়েছে।কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে অংশ নেন।
বিভিন্ন কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি তিতাস গ্যাসের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়ে থাকেন।তার কর্মদক্ষতার কথা বিবেচনা করেই তাকে তিতাস গ্যাসের গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব অর্পণ করা হয়েছে।তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন সুবিধা প্রদানে তার ভূমিকা রয়েছে। তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা সব সময় তার কাছ থেকে বন্ধুসুলভ সহযোগিতা পেয়ে থাকেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’কে লোকসানের হাত থেকে রক্ষা করতে বিভিন্ন সময় ম্যানেজমেন্টের সাথে গঠনমূলক পরামর্শ প্রদান করে থাকেন।
চাকুরী জীবনের শুরু থেকে এযাবত কাল পর্যন্ত কোন অনিয়ম ও দুর্নীতি তাকে স্পর্শ করতে পারেনি। তিনি যখন যেই দফতরে কাজ করেছেন সেখানেই তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। তার মত একজন কর্মবীর মানুষ তিতাস গ্যাসে খুব কমই আছে।
Leave a Reply