1. admin@newschannel24bd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ।

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫৭ বার পঠিত

বরগুনা প্রতিনিধি ঃ
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ১ নং ওয়ার্ডের মেসের আলী হাওলাদার বাড়ি মৃত ইউনুস আলীর ছেলে নাঈম (২২) ও তার স্ত্রী সুমাইয়া (১৯) কে প্রতিবেশী সোহেল (৩২) পিতা রাজ্জাক মিয়া,নাসির উদ্দিন (৪৫) পিতা ছত্তার মিয়া,রাজ্জাক মিয়া (৫২) পিতা মৃত নুরুল ইসলাম, নুরজাহান বেগম (৫৫)স্বামী রাজ্জাক মিয়া, আসমা বেগম (৩৮)স্বামী নাসির উদ্দিন, ইয়ানা (১৯)পিতা নাসির উদ্দিন,
রেক্সোনা বেগম (৩০) স্বামী মোহাম্মদ রাসেল মিয়া পূর্ব শত্রুতার জের ধরে গত সাত ফেব্রুয়ারি সকাল ১১ টায় এলোপাথাড়ি কিল ঘুসি মেরে নীলা ফুলা মারাত্মক জখম করে এবং নাঈমের স্ত্রী সুমাইয়ার গলার চেইন ও কানের জিনিস আনুমান দুই ভরি ওজনের স্বর্ণ নিয়ে যায়,  এসময় তার মা মাকসুদা বেগম ছেলে ও তার ছেলের স্ত্রীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে বলে জানান মাকসুদা বেগম। এসময় তাদের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে বামনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান, কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা অবনতি দেখে দ্রুত বরিশাল শেরেইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। বিষয়টি সারেজমিনে জানতে গেলে তাদের প্রতিপক্ষরা বিষয়টি অস্বীকার করেন এবং বলেন মারধরের কোন ঘটনাই ঘটেনি উল্টো আমাদের উপরে তারা আক্রমণ করেছে বলে জানায় তবে এই বিষয়টি বামনা থানায় একটি লিখিত অভিযোগ রয়েছে বলে জানা গেছে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশ করে মীমাংসা করবেন বলে আশ্বস্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost