1. admin@newschannel24bd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

বামনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী জাকারি হোসেন মহারাজ এর পক্ষ থেকে অসহায় মানুষদের আর্থিক সহায়তা প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৬৩৯ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলার নিজ আমতলী গ্রামের কৃতি সন্তান দানভির নামে পরিচিত প্রবাসী জাকারিয়া হোসেন মহারাজ প্রতিবছরের ন্যায় এ বছরও বামনা উপজেলার হতদরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন কাপড় ও নগদ অর্থ ঈদ সহায়তা হিসেবে বিতরণ করেন। জানা যায় তিনি ব্যবসার কাজে বিদেশে থাকার কারণে পরিবারের লোকজনের মাধ্যমে বামনা উপজেলার প্রতিটি আবাসনে অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি লুঙ্গি বিতরণ করেন। ৩০ মার্চ রবিবার বিকাল তিনটায় তার ফুলকুঞ্জ বাগানবাড়িতে ছোট বড় শিশুসহ প্রায় এক হাজার মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিনী এবং তার ছোট ছোট এক ছেলে এক মেয়ে এবং তার ভাতিজা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে প্রবাসী জাকারিয়া হোসেন মহারাজের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি খুব সাধারণ ঘর থেকে উঠে এসেছি আমি দারিদ্রতা খুব কাছ থেকে দেখেছি সাধারণ মানুষের কি অবস্থা এটা আমি জানি আল্লাহ রাব্বুল আলামীন আমাকে যথেষ্ট দিয়েছেন আমি যতদিন বেঁচে আছি আমি মানুষের কথা বিবেচনা করে আমার এই অনুদান সব সময় অব্যাহত থাকবে এটা কোন কিছুর বিনিময় নয় শুধুমাত্র মানুষের কষ্টের কথা বিবেচনা করেই আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করে যাচ্ছি।আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আমার এলাকাসহ সকল অসহায় মানুষদের পাশে থাকতে পারি। এছাড়া তিনি আরো বলেন যারা সমাজের বিত্তবান লোক রয়েছেন তারা যদি একটু এগিয়ে আসেন তাহলে সমাজের সুবিধাবঞ্চিত লোকরা কখনো কষ্ট থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost