1. admin@newschannel24bd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

তিতাস গ্যাসের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি/১৯৪০ সাবেক সভাপতি ফয়েজ আহমেদ লিটন একজন দুর্দিনের পরীক্ষিত নেতা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৪৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের দুঃসময়ের ত্যাগী নেতা আলহাজ্ব ফয়েজ আহমেদ লিটন। তিনি তিতাস গ্যাসের জোবিঅ-সোনারগাঁও এলাকায় কর্মরত রয়েছেন। ১৯৮২-৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগ থেকে তিনি গ্রাজুয়েশন করেন। ১৯৮৪ সালে তিতাস গ্যাসে তার চাকরি হয়।তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর ১৯৯০ সালে প্রতিষ্ঠা কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হন,পরবর্তীতে ২০১০ সালে শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হন।২০১২ সাল থেকে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি/১৯৪০ সভাপতি নির্বাচিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্তর্ভুক্ত হলে সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম যুক্ত স্বাক্ষর করে। আলহাজ্ব ফয়েজ আহমেদ লিটন এবং খন্দকার জুলফিকার মতিন কে সাধারণ করে ২১ সদস্য কমিটি অনুমোদন করে তিতাসগ্যাসে পাঠানো হয়েছে। বিএনপি করার অপরাধে তার বিরুদ্ধে ৩ টি হত্যা মামলা সহ প্রায় ৫০ টি মামলা দেয় খুনী হাসিনা সরকার। ১৯৯৬ সালে তাকে চাকুরীচ্যুত করা হয় ২০০৮ সালে জেনারেল মঈন উ আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদের শাসনকালে ১/১১ সময়ে আর্মি কতৃক গ্রেফতার হলে সেনাবাহিনীর ক্যাম্পে ২ মাস অমানুষিক অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে শরীর মারাত্মক ভাবে ক্ষতি গ্রস্ত হয় যাহা চিকিৎসা করানোর পরে-ও শরীরের অবস্থা তেমন ভালো যাচ্ছে না আওয়ামীলীগের সরকারের ১৫ বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থক দের উপর যে নির্যাতন করেছে সেখান থেকেও তিনিও বাদ যাযননি।বহুবার তাকে গ্রেফতার করা হয়েছে বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এই বিষয়টি অবগত আছেন তিনি স্থায়ীভাবে ভোটার ১৬ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকা বিগত দিনে বাসা বাড়িতে থাকতে পারেন নাই। তিনি জাগো দল থেকে তারপর ছাত্র দলের নেতা বিএনপি করে তারপর শ্রমিক রাজনীতি ১৯৮৪ সাল থেকে এখন পর্যন্ত আসতে সকল প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আয়না ঘরে পর্যন্ত যেতে হয়েছে তাকে।
আলহাজ্ব ফয়েজ আহমেদ লিটন,আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি। প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম (নোফেল)।
বাংলাদেশ ইনস্টিটিউট লেবার অব স্টাডিজের লাইফ মেম্বার।সাবেক সভাপতি তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি/১৯৪০ এই কমিটির প্রতিষ্ঠা কালীন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক থেকে প্রত্যেক কমিটিতে ছিলেন।

চাকরির শুরু থেকেই তিনি অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছিলেন। আলহাজ্ব ফয়েজ আহমেদ লিটন নোয়াখালী জেলার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতা মেজর দিন মোহাম্মদ বীর প্রতীক ছিলেন একজন সেনা কর্মকর্তা।মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আলহাজ্ব ফয়েজ আহমেদ লিটন।যিনি গত দের যুগ ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নানা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করায় তাকে বহু মামলায় আসামী হতে হয়েছে। আয়না ঘরেও গিয়েছেন এই শ্রমিক নেতা। তিতাস গ্যাসের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অন্যতম নেতা ফয়েজ আহমেদ লিটন একজন অন্যতম জনপ্রিয় ব্যক্তি। তার বিষয়ে ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানাভাবে গণমাধ্যমে তার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশে প্রলুব্ধ করছে। তিতাস গ্যাসের কর্মচারী ইউনিয়নে বিএনপি সমর্থিত কর্মচারী ইউনিয়নের ভবিষ্যৎ কান্ডারী ফয়েজ আহমেদ লিটন। তিনি দুর্দিনে দুঃসময়ে সকল কর্মচারীদের পাশে থাকেন। কর্মচারীদের দাবি দেওয়া আদায়ের সোচ্চার ভূমিকা পালন করেন। তার মত একজন জনদরদী কর্মচারী ইউনিয়নের নেতা কে মাইনাস করার জন্য তিতাস গ্যাস কোম্পানির ভেতর একটি চক্র ঘাপটি মেরে লুকিয়ে আছে। তারা বিভিন্ন সময়ে সুযোগ বুঝে তার উপর নানা আঘাত চালিয়ে আসছে। গত সরকারের আমলে মির্জা আব্বাসের ফেক আইডি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করা হয়েছিল। কিন্তু গোয়েন্দা সংস্থা তদন্ত করে যেগুলোর কোন সত্যতা পায়নি। বর্তমানেও তাকে দল থেকে বহিষ্কার করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে আসছে সেই চক্রটি। তারা চায় তিতাস গ্যাসে জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নকে ফ্যাসিবাদের দোসরদের মাধ্যমে পুনর্বাসন করতে। তিতাস গ্যাসের কর্মচারীরা আলহাজ্ব ফয়েজ আহমেদ লিটনের পাশে থেকে দুষ্টচক্রের সকল ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা সোচ্চার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost