1. admin@newschannel24bd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

যাত্রাবাড়ি মীরহাজিরবাগে একজনকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৫১২ বার পঠিত

স্টাফ রিপোর্টার 
রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকার রাস্তা থেকে জসিম মোল্লা (৪০) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে মীরহাজিরবাগ তামিরুল মিল্লাত কামিল মাদরাসা রোডের ইঞ্জিনিয়ার গলির মাথায় পাকা রাস্তা থেকে জসিম মোল্লার মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।এর বাম পা ও বাম হাতের রগও কাটা। দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলে ফেলে দিয়ে গেছে।
এসআই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ভৌজেরকান্দি গ্রামের বাসিন্দা খবির মোল্লার ছেলে । ঢাকায় যাত্রাবাড়ী থানার ৪৯ নং ওয়ার্ডের ধলপুর কোল্ডস্টোর গলিতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।তার পরনে ছিল কালো শার্ট, কোর্ট ও গ্যাবার্ডিন চেক প্যান্ট।
নিহত জসিম মোল্লার স্ত্রীর নাম শিল্পী, বিল্লাল ও সাহাবী নামে দুই ছেলে এবং বর্ষা এবং জান্নাত নামে দুই মেয়ে রয়েছে।
ডেমরা জোনের সহকারি কমিশনার (এসি) সবুজ আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করতে চাচ্ছি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost