1. admin@newschannel24bd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন অতিরিক্ত সচিব রেজানুর রহমান

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৪৯২ বার পঠিত

নাজমুল হাসানঃ

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব জনাব মো: রেজানুর রহমান যোগদান করেছেন। পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন মোঃ রেজানুর রহমান।

পেট্রোবাংলায় যোগদানের পূর্বে তিনি বিদ্যুৎ বিভাগ-এ অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডার এর ১৭ তম ব্যাচে ২২-০২-১৯৯৮ তারিখে যোগদান করেন।

কর্মকালীন সময়ে তিনি মাঠ প্রশাসনে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও ডিডিএলজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)-এর পরিচালক এবং দূর্নীতি দমন কমিশন (দুদক)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর মেকানিক্যাল বিভাগ হতে স্নাতক ও আইটিসি নেদারল্যান্ডস হতে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পেট্রোবাংলায় চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost