1. admin@newschannel24bd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

তিতাস গ্যাসের অভিযানে নারায়ণগঞ্জে দুইটি ওয়াশিংকারখানা ও দুইটি বেকারিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৪৮৯ বার পঠিত

নাজমুল হাসানঃ

তিতাস গ্যাস ট্রান্সমিশনএন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’রব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজ এর সুদূরপ্রসারী পরিকল্পনায় একের পর এক অবৈধ সংযোগের বিরুদ্ধে বিচ্ছিন্ন অভিযান পরিচালনার কারণে লোকসানের হাত থেকে রক্ষা পাচ্ছে গ্যাস বিতরণকারী এই কোম্পানিটি।তারই ধারাবাহিকতায় উপব্যাবস্থাপনা পরিচালক ডিএমডি প্রকৌশলী মোঃ সেলিম মিঞার দিক নির্দেশনায় তিতাস গ্যাসের অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দুইটি ওয়াশিংকারখানা ও দুইটি বেকারিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।একই সঙ্গে অবৈধ সংযোগ নেয়ার অপরাধে কারখানাগুলোর মালিকদের আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানাধীন ভুঁইগড় এলাকায় চারটি স্পটে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র সহকারী সচিব ফজলে রাব্বি।

অভিযানে আনিকা ওয়াশিং প্ল্যান্ট, রাকি স্পেশাল চানাচুর ফ্যাক্টরি, এন৩এস ওয়াশিং প্ল্যান্ট ও সূচি প্রিমিয়াম বেকারীর যথাক্রমে ২ হাজার ১শ ঘনফুট, ৩শ ঘনফুট, ১ হাজার ২শ ঘনফুট, ২ হাজার ৮শ ৪৫ ঘনফুট গ্যাসসহ মোট ৬ হাজার ৪শ ৪৫ ঘনফুটে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, উপ মহা ব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনুর রশিদ, মিটারিং এন্ড ভিজিলান্স শাখার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী জয়নাল আবেদীন,জোবিঅ-নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো: ইমরান, জোবিঅ-ফতুল্লার ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান,সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র নারায়ণগঞ্জ জোনের উপ মহা ব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনুর রশিদ বলেন,অবৈধ সংযোগ বন্ধে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের সহযোগিতা দরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost