1. admin@newschannel24bd.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

আমতলীতে সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু’র গণ সংবর্ধনা ও মেয়র মোঃ মতিয়ার রহমান সহ পৌর পরিষদের অভিষেক অনুষ্ঠান।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩৩০ বার পঠিত

 

আবু নাইম,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পৌরসভা চত্ত্বরে মঙ্গলবার সকাল ১১টায় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু’র গণ সংবর্ধনা ও নব নির্বাচিত আমতলী পৌর পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে গণ সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা গোলাম সরোয়ার টুকু।বিশেষ অতিথি ছিলেন বরগুনা পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া,তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার, বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির,আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান,বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন আকন। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা,আখতারুজ্জামান বাদল খাঁন,বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,সোহেলী পারভীন মালা,
রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও অ্যাড.এইচএম মনিরুল ইসলাম মনি প্রমুখ। এ গণ সংবর্ধনায় কয়েক হাজার মানুষ অংশ নেয়। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু বলেন,আমি গণ মানুষের নেতা। জনগনই আমার সব। গণ মানুষের সহযোগীতায় আমি সংসদ সদস্য হয়েছি। তাদের সঙ্গে থেকেই সকলের সাথে মিলেমিশে কাজ করতে চাই। সারা বিশ্বের মানুষ জানবে বরগুনা-১ আসনের সংসদ সদস্য একজন সৎ মানুষ। দুর্নীতির লেশ মাত্র আমাকে স্পর্শ করতে পারবে না।তিনি বরগুনা জেলাকে স্মার্ট বরগুনা ঘোষণা করতে মেগা প্রজেক্টের আওতায় আনতে সকল ধরনের পদক্ষেপ নেয়া হবে।

আমতলী পৌরসভার বঙ্গবন্ধুর ম্যুারাল প্রাঙ্গণের এ গণ সংবর্ধনায় বিভিন্ন সংগঠন ও শ্রেনী পেশার মানুষ সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost