1. admin@newschannel24bd.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

বামনায় রাতের আঁধারে গলায় গামছা লাগিয়ে প্রতিপক্ষকে হত্যা চেষ্টা মামলায় ভুক্তভোগীর অসন্তোষ প্রকাশ।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৪ বার পঠিত

বরগুনা প্রতিনিধি ঃ

বরগুনার বামনা উপজেলার দক্ষিণ কাকচিড়া গ্রামে গত সোমবার ১২ ফেব্রুয়ারী  রাত সারে নয়টার দিকে হানিফ খান ৪৫ নামের একজনকে গলায় গামছা লাগিয়ে হত্যার চেষ্টা চালায় প্রতিপক্ষরা। এসময় তার আত্মচিৎকারে স্থানীয়রা ঝাঁপিয়ে পড়লে প্রতিপক্ষরা পালিয়ে যায়, পরে আহত অবস্থায় এলাকাবাসীরা  তাকে উদ্ধার করে তাকে রাতেই বামনা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় উল্লেখিত প্রতিপক্ষের বিরুদ্ধে বামনা থানায় ১ টি  মামলা দায়ের করা হয়েছে এবং ১ নং আসামি সুজনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে । তবে জেল থেকে জামিনে বেড়িয়ে এসে মামলার   বাঁদিকে প্রাননাশের হুমকি ধামকি  দিয়ে আসছে। এতে বাদিপক্ষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন তারা ।   স্থানীয় ও থানা সূত্রে জানা যায় বামনা উপজেলার দক্ষিণ কাকচিড়া গ্রামের মৃত আঃমজিদ খানের ছেলে মোঃ হানিফ খান ৪৫ এর সাথে একই গ্রামের প্রতিপক্ষের সাথে নারী সংঘটিত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে  বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার রাত সারে নয়টার দিকে হানিফ খান বাজার থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে প্রতিপক্ষ অফেজ উদ্দিনের ছেলে সুজন ৩০  হাছান ২৮ ও তার বোন জেসমিন ৪৫ তার গলায় গামছা লাগিয়ে হত্যার চেষ্টা চালায় বলে জানান ভুক্তভোগী হানিফ খান। এ বিষয়ে সারেজমিনে গেলে প্রতিবেদককে হানিফ খানের স্ত্রী জানায় যে ঘটনা আমার প্রতিপক্ষ আসামীরা ঘটিয়েছে তাতে আজ আমি হতাম বিধবা  আমার ছোট্ট শিশু  ও এসএসসি পরীক্ষার্থী মেয়ে এতিম হয়ে যেতো।

 

মামলা করেও আমরা কোন সু বিচার পাচ্ছিনা কারণ একটি মারাত্বক ঘটনাকে থানা পুলিশ  কিভাবে হালকা ভাবে দেখছে  আমরা জানিনা।

মামলার ধারা কমিয়ে দেয়ার কারনে গেরেফতার কৃত আসামি একদিনের মধ্যেই জামিনে এসে আবার আমাদের হুমকি ধামকি প্রদান করছে যেকোনো সময় আমাদের বড় ধরনের কোনো ক্ষতি সাধন করতে পারে।

 

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ছালাম মোল্লা জানান

এলাকায় গিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি একটি মামলা হয়েছে  এতে বড় ধরনেরএকটি ঘটনা ঘটতে পারতো তবে আসামীর শরীরে বড় কোন চিন্হ না থাকার কারনে আইনগতভাবে ধারা দেয়া হয়েছে আদালতের মাধ্যমে বিচার হবে আমাদের কিছু করার নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost