1. admin@newschannel24bd.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফাতেমা রশিদ আইডিয়াল স্কুল যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা হয়েছে।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩৩ বার পঠিত

 

নাজমুল হাসানঃ

আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলা ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া ভাষা-শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক র‌্যালি ও সকল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন জানাতে ফাতেমা রশিদ আইডিয়াল স্কুল এর শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।শোক র‌্যালি শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হাজী মোঃ মনিরুজ্জামান।।এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি’সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও কমকর্তা, কমচারী প্রমুখ।ফাতেমা রশিদ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “ফেব্রুয়ারি মাস আমাদের জাতিসত্তার বিকাশে এক অনবদ্য সংযোজন। অসাধারণ আত্মত্যাগের এক বিশাল অর্জন। পৃথিবীর ইতিহাসে বাঙালি এক অনন্য জাতি। পৃথিবীতে খুব কম জাতি আছে যারা ভাষা, সংস্কৃতি রক্ত দিয়ে রক্ষা করেছে।

“রক্ত দিয়ে বাঙালি নিজের রাষ্ট্র তৈরি করেছে, তার নিজস্ব সংস্কৃতিকে বিকশিত করছে, অসম্প্রদায়িক চেতনা তুলে ধরছে। একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। একুশের চেতনা হারিয়ে ফেলা যাবে না। বিশেষ করে তরুণ সমাজকে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে।”
এছাড়াও ডেমরা এলাকার নবমল্লিকা একাডেমী, এবং ডেমরা আইডিয়াল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালিত হয়।
প্রসঙ্গত, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালে ভাষা শহীদদের আত্মত্যাগের দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস হিসেবে পালন হয়ে আসছে। তবে দেশের গণ্ডি ছাড়িয়ে অমর একুশে এখন পালিত হচ্ছে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost