বরগুনা প্রতিনিধি ঃ
বরগুনার বামনা উপজেলার দক্ষিণ কাকচিড়া গ্রামে সোমবার রাত সারে নয়টার দিকে হানিফ খান ৪৫ নামের একজনকে গলায় গামছা লাগিয়ে হত্যার চেষ্টা চালায় প্রতিপক্ষরা। এসময় তার আত্মচিৎকারে স্থানীয়রা ঝাঁপিয়ে পড়লে প্রতিপক্ষরা পালিয়ে যায়, পরে আহত অবস্থায় এলাকাবাসীরা তাকে উদ্ধার করে তাকে রাতেই বামনা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় উল্লেখিত প্রতিপক্ষের বিরুদ্ধে বামনা থানায় ১ টি মামলা দায়ের করা হয়েছে এবং ১ নং আসামি সুজনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে । স্থানীয় ও থানা সূত্রে জানা যায় বামনা উপজেলার দক্ষিণ কাকচিড়া গ্রামের মৃত আঃমজিদ খানের ছেলে মোঃ হানিফ খান ৪৫ এর সাথে একই গ্রামের প্রতিপক্ষের সাথে নারী সংঘটিত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার রাত সারে নয়টার দিকে হানিফ খান বাজার থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে প্রতিপক্ষ অফেজ উদ্দিনের ছেলে সুজন ৩০ হাছান ২৮ ও তার বোন জেসমিন ৪৫ তার গলায় গামছা লাগিয়ে হত্যার চেষ্টা চালায় বলে জানান ভুক্তভোগী হানিফ খান। এ বিষয়ে সারেজমিনে গেলে প্রতিবেদককে হানিফ খানের স্ত্রী জানায় যে ঘটনা আমার প্রতিপক্ষ আসামীরা ঘটিয়েছে তাতে আজ আমি হতাম বিধবা আমার ছোট্ট শিশু ও এসএসসি পরীক্ষার্থী মেয়ে এতিম হয়ে যেতো।এঘটনায় এলাকাবাসী জব্বার মিয়া জানান হামলার ঘটনাটি সত্যি যদি তার ডাক চিৎকারে এলাকাবাসীর সাথে সাথে ঝাপিয়ে না পড়তো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ছালাম মোল্লা জানান ঘটনা আমরা শুনেছি সাথে সাথে এলাকায় গিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি একটি মামলা হয়েছে একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে সঠিক তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply