বামনা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনা-২ আসনের নবাগত সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি-কে রামনা শের-ই-বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল শুক্রবার বিকেলে রামনা শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জমাদ্দারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি, বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারজানা সবুর রুমকি। এ সময় উপস্থিত ছিলেন বামনা সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট চৌধুরী কামরুজ্জামান সগির, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গানের মাধ্যমে এমপিকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply