1. admin@newschannel24bd.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

নারায়নগঞ্জ তিতাস গ্যাসের ম্যানজার ইমরান অবৈধ সংযোগ বিচ্ছিন্ন বকেয়া আদায়ে রেকর্ড গড়লেন।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পঠিত

 

শরীফ আহমেদ প্রতিবেদনঃ

তিতাস গ্যাসের গ্রাহক সেবার মানোন্নয়ন, বকেয়া বিল আদায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জোবিঅ-নারায়নগঞ্জ অফিসের ম্যানেজার প্রকৌশলী ইমরান। জানা গেছে সংস্থাটিতে দীর্ঘ দিন ধরে চলে আসা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণের কারণে কাজে গতি ফিরে এসেছে জোনাল অফিসে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং বকেয়া বিল আদায়ে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের জোড়ালো ভূমিকা রাখতে উদ্ধুদ্ধ করেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের আঞ্চলিক অফিসের ম্যানেজার প্রকৌশলী ইমরান।দ্বায়িত্ব গ্রহণের পর তার অধীনে বিভিন্ন স্থানে শিল্প কলকারখানা,আবাসিক বাসাবাড়ি, হোটেল রেস্তোরাঁর শত শত অবৈধ সংযোগ চিহ্নিত করে অভিযান পরিচালনা করে বিচ্ছিন্নর মাধ্যমে সংস্থাকে লোকসানের হাত থেকে রক্ষা করে আসছে। এছাড়াও এই অফিসের প্রতিটি সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে এনে নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।

সিদ্ধিরগঞ্জের ১৬টি চুনা ফ্যাক্টরি ও প্রায় ২০টির বেশি মশার কয়েল ফ্যাক্টরি ছিল যা নিয়ে তিতাস কর্তৃপক্ষ অনেকটাই বিব্রত ছিল। এগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়।গত কয়েক বছরে বেশ কয়েকটি মশার কয়েল ফ্যাক্টরি সিলগালা করা হয়েছে ।

অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ১০ বছর যাবত সিদ্ধিরগঞ্জে হাউজিং এলাকায় কয়েক হাজার বাসা-বাড়িতে চুলা ব্যাবহার হতো যা বর্তমান ম্যানেজার প্রকৌশলী ইমরানের হস্তক্ষেপে সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost