1. admin@newschannel24bd.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

জমি সংক্রান্ত পূর্বের জের ধরে মিথ্যা মামলা এবং প্রাননাশের হুমকি  শিকার হলেন নাসির এবং তার পরিবার । 

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৭৩৪ বার পঠিত

 বামনা প্রতিনিধিঃ

 

বরগুনার বামনা  উপজেলার উত্তর রামনা ৮ নং ওয়ার্ডএর আব্দুল সাত্তার হাওলাদারের  ছেলে নাসির, ও তার পরিবারর এই মিথ্যা মামলার শিকার।

সরজমিনে গিয়ে জানা যায়

প্রতিবেশী নাসিরের  চাচতো ভাই  একাধিক মামলার আসামি সাইফুলের দ্বারা মিথ্যা মামলা এবং প্রান নাশের হুমকির শিকার তার পুরো ফ্যামিলি ,  গত ১৩ তারিখ , বিদ্যুতের খুটি নিয়ে পারিবারিক ঝামেলার সৃষ্টি হয়, এই ঝামেলার জের ধরে সাইফুল ইসলাম, নাসিরের চলাফেরার পথ আটকিয়ে দিলে নাসির বামনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন,

ডায়েরি করার পরে সাইফুল উত্তেজিত হয়ে নাসিরের ছেলে কোরআনের হাফেজ মোহাম্মদ সাখাওয়াত হোসেন কে বেধড়ক মারপিট করেন , এবং নাসিরের বসত ঘরে  হামলা চালায় ও ভাঙচুর করে এবং পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে বামনা থানায় অভিযোগ দেওয়ার কারণে  বামনা থানার অফিসার ইনচার্জ ওসির মা বোনকে তুলে গালি গালাজ করে।  এবং সাইফুল একাধিক মানুষের মাঝে এমপির দোহাই দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। সাধারণ মানুষের প্রশ্ন আসলে এমপির সাথে তার আদৌ কোন সম্পর্ক আছে কিনা। নাকি তার নাম ব্যবহার করে  এসব অপকর্ম করে পার পাওয়ার জন্য এ বিষয়ে সাধারন মানুষের কাছে স্পষ্ট নয়।

 

নাসির দ্বিতীয়বার আবার থানায় সাইফুলের বিরুদ্ধে অভিযোগ  দিতে গেলে নাসিরের ৮৫ বছরের বৃদ্ধ পিতা মোহাম্মদ আব্দুল সাত্তার হাওলাদার কে সাইফুলের বাড়ির সামনে একা পেয়ে তাকেও বেধড়ক কিল গেসি ঘুসি দিয়ে বেধড়ক ভাবে  ফুলা জখম করেছে  বর্তমানে সে বামনা উপজেলা  হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় আছে।

 

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মাঈনুল ইসলাম   বলেন সাইফুল কে থানায় ডেকে আনা হয়েছিলো  জিজ্ঞাসাবাদ করার জন্য তবে সে নাটকীয় কায়দায় থানা থেকে বের হয়ে গেছে তার বিরুদ্ধে নাসির সাধারণ ডায়েরি  করেছে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

স্থানীয় রামনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন,  এ ব্যাপারে খুব দ্রুত আইনিব্যবস্থা নেওয়া উচিত

নাসিরের ফ্যামিলি খুবই আতংকে আছে তার ছেলে মেয়ে মাদ্রাসায় পাঠাতে ভয় পাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost