1. admin@newschannel24bd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

২৪ ঘন্টা পেরিয়ে গেলেও, গ্রেপ্তার হয়নি খুনিরা মানববন্ধনে বিএমএর ৭২ ঘন্টার আল্টিমেটাম

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৬২ বার পঠিত

 

সোহেল রানা রাজশাহী 

ডা.গোলাম কাজেম আলী আহমেদ হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারে দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকবৃন্দ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিএমএ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ডাক্তার নওশাদ আলী বলেন, চিকিৎসা সেবা বাদ দিয়ে সহকর্মীর হত্যার প্রতিবাদে রাস্তায় নামতে হয়েছে। হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। এমনকি এ হত্যাকাণ্ডের রহস্যজট উন্মোচন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, বিষয়টি উদ্বেগের।

তিনি বলেন, আমার চায় না এটি নিয়ে বৃহত্তর আন্দোলন করতে। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ মামলার কোন অগ্রগতি না হলে বাধ্য হবো কঠোর কর্মসূচি দিতে। সহকর্মীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে রাজপথে নামারও হুঁশিয়ারী দেন তিনি ।

এসময় উপস্থিত ছিলেন, বিএমএ রাজশাহী শাখার সভাপতি ডা. এবি সিদ্দিকি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহীর সভাপতি ডাক্তার চিন্ময় কান্তি দাস, স্বাধীনতা চিকিৎসক পরিষদ রামেকে সভাপতি ডাক্তার খলিলুর রহমান, বিএমএ রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুনসহ অনান্য চিকিৎসক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

এদিকে দুই চিকিৎসক হত্যার ঘটনায় রাজশাহীর দুই থানায় মামলা দায়ের করেছেন নিহত পরিবারের স্বজনরা। সোমবার বেলা সাড়ে ১১টার সময় চিকিৎসক কাজেম আলীর স্ত্রী ফারহানা ইয়াসমিন বাদী হয়ে আরএমপির রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়েছে।

অপরদিকে গ্রাম্য চিকিৎসক এরশাদ আলীকে অপহরণের পর হত্যার ঘটনায় তার ভাই রুহল আমিন ৭/৮ জনকে আসামী করে নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে দুটি ঘটনা এখনো কাউকে আটক করতে পারিনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost