1. admin@newschannel24bd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

যেভাবে কোটিপতি হলো কাঠমিস্ত্রী জসিম, গড়েছেন রাজউকের অনুমোদন ছাড়া ৬তলা ভবন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৬৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধির রিপোর্ট

রাজধানীর কদমতলী থানাধীন ২০ফুট নামক এলাকায় একসময়ের কাঠ মিস্ত্রি জসিম উদ্দিন এখন কোটিপতি।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর কাছথেকে জানাযায় কাঠমিস্ত্রি জসিম মাত্র কিছুদিনের মধ্যেই হয়েছেন কোটিপতি কিভাবে তার হঠাৎ এই টাকার উৎস এসব জানেনা কেউই

তবে ধারণা করা হচ্ছে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।

অভিযোগ রয়েছে রাজধানীর কদমতলী থানাধীন ২০ ফুট নামক এলাকায় তিন কাঠা জমির মধ্যে একটি বিলাসবহুল  ছয়তলা ভবন রয়েছে যার কোন রাজউকের অনুমোদন নেই অবৈধ পন্থায় কোনরকম কাঁচা পাইলিং দিয়ে ছয়তলা ভবনটি করেছেন তিনি, সামান্য ভূমিকম্প হলেই যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এছাড়া তার পরিবারের বিভিন্ন নামে ব্যাংক কাউন্টে অনেক টাকা ও গ্রামের বাড়িতে অনেক জমি জমা ক্রয়ের খবর পাওয়া গিয়েছে। তার একটি বাহিনী রয়েছে বলে জানা যায় এলাকাবাসী কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। সংবাদকর্মী এই সংবাদটি সংগ্রহের জন্য এলাকায় গেলে তার ভাই বশির মিয়া তার উপর ক্ষিপ্ত হয়ে এবং সংবাদ না করার জন্য হুমকি দেয়। সংবাদ প্রকাশ করলে তাকে দেখিয়ে দেওয়া হবে বলে জানায়। এলাকাবাসী তার এই অবৈধ সম্পদের উৎস কি এবং রাজউকের অনুমোদন ছাড়া ৬ তলা ভবন নির্মাণের বিষয়ে জানতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost