1. admin@newschannel24bd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

রাজশাহী বাঘায় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রথম দিনেই নৌকা ডুবি

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩৮৩ বার পঠিত

 

 

সোহেল রানা রাজশাহী 

 

রাজশাহীর বাঘায় শতবর্ষের নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম দিনে একটি নৌকা গেলো ডুবে। এতে কোন বড় ধরনের ঘটনা ঘটেনি। সাঁতরে প্রতিযোগিরা কিনারে উঠে। উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেংগাড়ী পদ্মা নদীর ঘাটে তিনদিন ব্যাপি বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা এই মেলা শুরু করা হয়েছে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ইয়াকুব আলী, স¤্রাট আলী, আতিকুর রহমান জানান, প্রচন্ড গতিতে কয়েকটি নৌকা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসছিল। এ সময়
নৌকাটি শিমুলতলা ঘাটে আসলে ডুবে যায়। তখন তারা সাঁতরে কিনারে উঠে।

নৌকার প্রতিযোগিতী বেংগাড়ী গ্রামের শরিফুল ইসলাম বলেন, আমরা ১২ জন বৈঠা নিয়ে নৌকা চালাচ্ছিলাম। এ সময় প্রবল শ্রত ও ঢেওয়ের কারনে ডুবে যায়। আমরা সবাই সাঁতরে কিনারে উঠি। তবে আমাদের কারও কোন ক্ষতি হয়নি। জানা যায়, শত বছরের ঐতিহ্যবাহী গড়গড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে বেংগাড়ী পদ্মা নদীর ঘাটে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য নদীর দু’পাড়ে হাজার হাজার মানুষ ভিড় করতে শুরু করে। প্রতিযোগিতা শেষে বেংগাড়ী বাজার ঘাটে আনুষ্টানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বিজয়ীদের জন্য প্রথম পুরুস্কার ১৫০ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় পুরুস্কার ১০০ সিসি মোটরসাইকেল এবং তৃতীয় পুরুস্কার ৮ সেফটি ফ্রিজ। পদ্মা নদীর গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট হালিম মাষ্টারের ঘাট থেকে বেংগাড়ী বাজার ঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় প্রথম দিন বড় হাত বৈঠা নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া পর্যায়ক্রমে শ্যালো চালিত, ছোট হাত বৈঠা নৌকা প্রতিযোগিতা, ঘোর দৌঁড় প্রতিযোগিতা, সাংস্কৃতি ও আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার (১৪ অক্টোবর) শেষ হবে।

নৌকা বাইচ প্রতিযোগিতা মেলা কমিটি সভাপতি গড়গড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি জানান, শত বছরের গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে মানুষকে আনন্দ দিতেই এই প্রতিযোগিতা মেলার আয়োজন করা হয়েছে। আগামীতে আরো ব্যাপক পরিসরে এর আয়োজন করা হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost