মিজানুর রহমান
রাজধানীর ডেমরা প্রেসক্লাবের ১৮ তম প্রতিষ্ঠা পালন করা হয়েছে। শনিবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ষ্টাফ কোয়ার্টার হোটেল আলমস্ চাইনিজ এর হল রুমে বিকাল চারটায় পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে আলোচনা সভা শেষে কেক কেটে প্রথম অধিবেশন শুরু করা হয়। 
ডেমরা প্রেসক্লাব চত্বরে আলমস্ চাইনিজ হলরুমে আলোচনা সভায় মিলিত হয় সকল সাংবাদিক ও অতিথি বৃন্দ।
আলোচনা সভায় ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ মনিরুল ইসলাম মনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধু সুদন দত্ত, এসি ডেমরা জোন, ডিএমপি, ঢাকা, মোঃ জহিরুল ইসলাম অফিসার ইনচার্জ ডেমরা থানা ডিএমপি, ঢাকা, মোঃ সামসুল আলম, মহাসচিব ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ, অনুষ্ঠান পরিচালনা করেন ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম নিজামী,এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ। ২য় অধিবেশনে অতিথি সহ সকলকে নিয়ে রাতের খাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের বিনোদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply