1. admin@newschannel24bd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

দুই হাজার পিস ইয়াবা দিয়ে আসলাম কে ফাঁসিয়ে দেয়ার আভিযোগ  ডিবি পুলিশের বিরুদ্ধে। 

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩৮৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসনাবাদ এলাকায় ৫ নং গলির ভিতরে ৩৬ নং বাসায় ডিবির পল্লবী জোনের একটি টিম  মাদক উদ্ধারের অভিযানের নামে আসলাম (২০)কে গ্রেফতার করে নিয়ে যায়।বাসায় ও  তার সাথে কোন কিছু না পেয়ে আটক করে মিন্টু রোডে নিয়ে গিয়ে পরিবারের কাছে এক লক্ষ ৪০ হাজার টাকা দাবি করে বলে জানান তার পরিবার।  এছাড়া অভিযানের সময় আসলামের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে ডিবি পুলিশের বিরুদ্ধে। আসলাম কে গ্রেফতার করে নিয়ে আসার সময় বাড়িওয়ালা ডিবি পুলিশের কাছে জানতে চাইলে কেন আসলামকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারিনি ডিবি পুলিশ। ডিবি পুলিশ বাড়ি তল্লাশি সময় বাড়িওয়ালা ও বাড়ির কেয়ারটেকার কে সাথে নিয়ে তারা তল্লাশি চালায় তখন কোন কিছু তার বাসায় পাওয়া যায়নি বলে কেয়ারটেকার ও বাড়িওয়ালা জানান। তখন তাদের দুজনার কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসে তল্লাশি করে কোন কিছু পাওয়া যায়নি এই মর্মে। এ বিষয়ে পল্লবী জোনের এডিসি মোহাম্মদ রাশেদ সংবাদকর্মীদের জানান মানবিক কারণে আমি তার  মামলার সমস্ত  ব্যয়ভার বাড়ির ভাড়া সহ সকল খরচ বহন করবো।যেহেতু ভুলবশত পুলিশ মামলাটি দায়ের করেছে এজন্য।

অনুসন্ধানে জানা যায় আসলামকে গ্রেফতার করা হয়েছে হাসনাবাদ এলাকা থেকে কিন্তু তার বিরুদ্ধে ২০০০ পিচ ইয়াবার মামলা দেয়া হয়েছে শাহবাগ এলাকা থেকে। মামলার বিষয়টি এলাকাবাসীর কাছে প্রকাশ পেলে মিথ্যা চঞ্চলের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost