বিশেষ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ড বেরিবাধ ক্যানেলের পশ্চিম পাশে বাগান বাড়ি হইতে জমি ব্যবসায়ী মোঃ ফালান সিকদার (৫৩)পিতা মৃত মদন আলী সিকদার এর লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি তারাবো পৌরসভার ৬নং ওয়ার্ডেরবাসিন্দা। স্থানীয়রা জানায় ফালান সিকদার দীর্ঘ বছর যাবৎ জমি কেনা বেচা ব্যবসার সাথে কাজ করে আসছে।প্রতিদিনই জমিজমা বেচা কেনা সংক্রান্ত বিষয় নিয়াদৌড়ঝাপ করতেন প্রতি দিনের মত ২৩/৮/২০২৩ ইং সকাল১০ ঘটিকার সময়।
মৃত ফালানের স্ত্রী সহ পরিবারের পক্ষ থেকে সংবাদ কর্মীদের জানান দীর্ঘ বছর যাবৎ মোঃ ওয়ারেছ আলী ভূইয়া মোঃ শাহিন মোঃ লিটন মিঠুন,সহ কয়েক ব্যক্তির সাথে জমির ব্যবসা করে আসছিলো।মিঠুনের কাছে ২২ লক্ষ টাকা পাবেন বলে জানান মৃত ফালানের স্বজনরা উক্ত পাওনা টাকা নিয়ে ২ বছর যাবৎ দন্ধ চলে আসছিলো এক পর্যায়ে গত ২২ডিসে্বর ২০২২ তারিখ শালিস বৈঠক হয় এবং ২২ লক্ষ টাকা দিয়ে দিবে মিঠুন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার সার্কেল এসপি আবিদ হোসেনঅবগত করেছেন মুঠোফোনে জানান মৃত ফালানের পরিবার বিষয়টি আমাদের অবহিত করেছেন উদ্ধার করে খানপুর হাসপাতালে ময়নাতদদের জন্য পাঠানো হয়েছে। মৃত্যু ব্যক্তি পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply