সোহেল রানা রাজশাহী
রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাঘার শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ ভোর রাত সাড়ে চারটার দিকে র্যাবের একটি দল রাজশাহীর বাঘা থানার আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ড নুরনগর এলাকায় এ অভিযান চালায়। আটক মাদক ব্যবসায়ীর নাম আশিক রানা (২৮)। তিনি আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ড নুরনগর এলাকার নাসিরুদ্দিনের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ী আশিক নিজ বাড়িতে অস্ত্র ও হেরোইন বিক্রির জন্য তার বাড়িতে আমদানি করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে ৬শ’ গ্রাম হেরোইন চারটি চাইনিজ কুড়াল উদ্ধার হয়।
পরে আটক আশিককে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুক্ষে একটি মাদলা দায়ের করা হয়েছে। একই সাথে আশিক একজন শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply