1. admin@newschannel24bd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

আরএমপি’র মাননীয় পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক পুরস্কৃত হলেন মতিহার বিভাগ শ্রেষ্ঠ উপ পুলিশ কমিশনার ও জোনাল এসি মতিহার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭০ বার পঠিত

 

 

সোহেল রানা রাজশাহী 

শ্রেষ্ঠ উপ পুলিশ কমিশনার মধুসূদন রায় উপ-পুলিশ কমিশনার মতিহার বিভাগ এবং শ্রেষ্ঠ জোনাল এসি মোঃ আবুল কালাম আজাদ এসি মতিহার বিভাগ।

আজ ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে সকাল ১১:০০ টায় আরএমপি পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয়। মাননীয় পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনার নির্বাচিত হয়েছেন মধুসূদন রায় উপ-পুলিশ কমিশনার মতিহার বিভাগ এবং শ্রেষ্ঠ জোনাল এসি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ এসি মতিহার জোন আরএমপি রাজশাহী । তারা দুজনই মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নিকট হতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক গ্রহণ করেন। মতিহার বিভাগের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা।

অপরাধ পর্যালোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক মহোদয়, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম মহোদয়, মোঃ নূর আলম সিদ্দিকী মহোদয়, উপ-পুলিশ কমিশনার, শাহমখদুম বিভাগসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost