1. admin@newschannel24bd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে শব্দ যন্ত্র ব্যবহারে আরএমপির নির্দেশনা।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪২ বার পঠিত

 

সোহেল রানা রাজশাহী 

 

সারা দেশের মত রাজশাহী মহানগরীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা চলমান রয়েছে। কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠান নগরীর বিভিন্ন এলাকায় দিনে ও রাতে উচ্চ স্বরে গান-বাজনা ও বিভিন্ন অনুষ্ঠান করে চলেছেন, যা কোমলমতি পরীক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগ বিঘ্নিত করছে এবং তাদের মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এটি একটি সামাজিক অপরাধ। পাশাপাশি রাজশাহী মহানগর পুলিশ আইন, ১৯৯২ ও শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর আওতায় এটি আইনতঃ দণ্ডনীয়।

যারা আইন বহির্ভূতভাবে এ ধরনের কর্মকাণ্ড করছেন তাদেরকে এরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও ভুক্তভোগী নাগরিকবৃন্দকে ৯৯৯ এ ফোন করে অথবা স্থানীয় থানায় অভিযোগ করে প্রতিকার গ্রহণের জন্য সনির্বন্ধ অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।

শব্দের তীব্রতা বর্ধক যন্ত্রের অপব্যবহার রোধে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost