1. admin@newschannel24bd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

তানোর পৌর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আসলাম সভাপতি, সুজন সম্পাদক।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩১ বার পঠিত

 

সোহেল রানা রাজশাহী 

 

রাজশাহীর তানোর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আকচা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসলাম উদ্দিনকে তানোর পৌরসভা আ’লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় তানোর পৌর এলাকার চাপড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন উদ্ধোধন করেন তানোর উপজেলা আ”লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন। প্রথম অধিবেশনে ত্রি-বার্ষিক সম্মেলনে তানোর পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি আসলাম উদ্দিনের সভাপতিত্বে ও কৃষকলীগ নেতা আরব আলীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথির ছিলেন, তানোর উপজেলা আ”লীগ সাধারণ সম্পাদক একে সরকার সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা মহিলা লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, কৃষকলীগ সভাপতি রাম কমল সাহা, কৃষকলীগ সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন আমিন, সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মাদ হোসেন মুন্টু, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও ইউপি আ”লীগ সভাপতি আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান ও ইউপি আ”লীগ সম্পাদক আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ও ইউপি দক্ষিণ শাখার আ”লীগ সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, কামারগাঁ উত্তর শাখার আ”লীগ সভাপতি আলাউদ্দিন প্রামানিক, সম্পাদক নির্মল সরকার, উপজেলাা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট প্রমুখ।

এছাড়া একই মঞ্চে পৌর কৃষক লীগের সভাপতি করা হয় বিশ্বজিৎ চৌধুরী এবং সাধারণ সম্পাদক করা হয় হাফিজুর রহমানকে।

অপর দিকে বিকালে চান্দুড়িয়া স্কুলে মাঠে চান্দুড়িয়া ইউনিয়ন আ”লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রিবার্ষিক সম্মেলনে চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মজিবুর রহমার সভাপতি ও রাশেদ খান মেনন পাপুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ত্রিবার্ষিক সম্মেলন প্রধান অতিথি ছিলেন এমপি ওমর ফারুক চৌধুরী ।

এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও দুই পৌর সভার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost