1. admin@newschannel24bd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

রাজশাহী বাঘায় নকল রাজস্ব স্ট্যাম্পসহ একজন আটক।

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৮০ বার পঠিত

 

 

সোহেল রানা রাজশাহী 

রাজশাহীর বাঘায় নকল রাজস্ব স্ট্যাম্পসহ শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত্র সাড়ে ১২ টার দিকে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। শহিদুল ইসলাম উপজেলার বলিহার বেতীপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

এ বিষয়ে রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় নকল রাজস্ব স্ট্যাম্প পাইকারী ও খুচরা বিক্রয় কর আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১ লক্ষ ৩১ হাজার পিচ বিভিন্ন ধরনের নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করা হয়।

এ বিষয়ে বাঘা থানার দায়িত্বরত ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক নাসরিন খাতুন বলেন, রাজশাহী র‌্যাব-৫ বাদি হয়ে প্রতারনার মামলা দায়ের করেছেন। আসামী শহিদুল ইসলাকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost