1. admin@newschannel24bd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবির সাবেক ভিসির মেয়ে শিক্ষাছুটি শেষেও কেন বিদেশে জানতে চায় প্রশাসন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৭২ বার পঠিত

 

সোহেল রানা রাজশাহী 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সানজানা সোবহানকে কারণ দর্শাতে বলা হয়েছে। শিক্ষাছুটি শেষে যথা সময়ে কাজে যোগ না করার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক নোটিশে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
তিনি এ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের মেয়ে।
তাকে কারণ দর্শানোর এক নোটিশে বলা হয়েছে- আপনি শিক্ষাছুটি বাতিলের আদেশ জারি ও পাওয়ার পরেও দেশে না ফিরে অননুমোদিতভাবে কোন অধিকার বলে বিদেশে অবস্থান করেছেন তার ব্যাখ্যা দেওয়ার জন্য অতিসত্বর অনুরোধ করা হলো। এছাড়া যথা সময়ে বিভাগে যোগদান না করার কারণও জানতে চাওয়া হয়েছে ওই কারণ দর্শানোর চিঠিতে। এতে বলা হয়, এ চিঠির উত্তর পাওয়ার পরে আপনার সংশ্লিষ্ট বিভাগে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে সানজানা সোবহান জানিয়েছেন, সব নিয়ম মেনেই তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়েছেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পূর্ণ বেতনে তার শিক্ষাছুটিও মঞ্জুর করেছে। এখন তার ডিগ্রি শেষ হতে যখন সাত মাস বাকি, তখন হঠাৎ জানানো হয়, ছুটি মঞ্জুর হয়নি। অতিসত্বর তিনি যেন বিভাগে যোগদান করেন। কিন্তু স্কলারশিপের শর্ত অনুযায়ী মাঝপথে ডিগ্রিটি ছেড়ে দিলে তিনি প্রায় ৪২ লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন। তাই তিনি পুনরায় ছুটির আবেদন করেন। এর সাত মাস পর রাবি প্রশাসন জানাচ্ছে, পুনরায় করা তার ছুটির আবেদনটি মঞ্জুর করা হয়নি। তাই তিনি ফিরে এসে ২৪ মে বিভাগে যোগদান করেন।

এরপরও গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, ‘৩১ জুলাই অনুষ্ঠিত ৫২৪তম সিন্ডিকেট সভার ২৫ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী আপনি কেন শিক্ষাছুটি বাতিলের আদেশ জারি ও পাওয়ার পরেও দেশে না ফিরে অননুমোদিতভাবে কোন অধিকার বলে বিদেশে অবস্থান করেছেন, কেন আপনি যথা সময়ে বিভাগে যোগদান করেননি এবং কেন তদন্ত কমিটি ও বিশ্ববিদ্যালয়কে অসহযোগিতা ও অবজ্ঞা করেছেন এবং সিন্ডিকেটের আদেশ অমান্য করে শৃঙ্খলা ভঙ্গ করেছেন তার ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। এ চিঠির উত্তর পাওয়ার পরে আপনার বিভাগে যোগদান বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ’

এদিকে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্নাতকোত্তর কোর্সের জন্য স্কলারশিপ পান সানজানা সোবহান। ২০২২ সালের ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশে তাকে দেড় বছরের শিক্ষাছুটি দেওয়া হয়। একই বছরের ৮ মে ছুটি চলাকালীন তার বেতন চালু রাখার বিষয়টি অনুমোদিত হয়েছে বলে আরেকটি চিঠি দেওয়া হয়। আর গত বছরের মার্চ থেকে ধরলে এ বছরের সেপ্টেম্বরে তার দেড় বছর পূর্ণ হত।

রাবি রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম জানান, পুরো প্রক্রিয়া শেষের পরই শিক্ষাছুটির বিষয়টি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের অনুমোদনের পর তা সিন্ডিকেটে যায়। সাবেক উপাচার্য এম আবদুস সোবহানের জামাতার (আইবিএ শিক্ষক এটিএম শাহেদ জামান) নিয়োগের বিষয়টি নিয়ে যখন তদন্ত চলছিল। তখন তদন্ত কমিটি সাবেক উপাচার্যের মেয়ে সানজানা সোবহানের বিষয়েও বেশ কিছু অভিযোগ দেয়। পরে একাডেমিক কাউন্সিলে এ বিষয়টি আলোচিত হলে সানজানা সোবহানের শিক্ষাছুটি স্থগিত করা হয়। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার কাছে ব্যাখ্যা চেয়েছে, তিনি তার জবাব দেবেন। এরপর সিন্ডিকেটেই তার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost