নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ী থানার শনির আখড়ার ছনটেক এলাকায় হেরোইন বিক্রির সময় ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২ দিকে শনির আখড়া ছনটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ২ মাদক কারবারি হলেন সানী (২৪) এবং তার সহযোগী রিফাত (২৫)। এ সময় তাদের এক জনের কাছে থেকে হেরোইন ও বিক্রয়লব্ধ ৯৪০০ টাকা অন্যজনের কাছে হিরোইন ও বিক্রয়লব্ধ ৯০০ টাকা জব্দ করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের প্রধান সহযোগী ছনটেক এলাকার মান্নন এর পুত্র দেলোয়ার হোসেন দেলু পালিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ছনটেক এলাকা থেকে হেরোইন বিক্রির সময় ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়।
যাত্রাবাড়ী থানার এসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এই দুই মাদক ব্যাপারীকে গ্রেফতার করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে ছনটেক এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করতেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
Leave a Reply