শোক সংবাদ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জাতীয় দৈনিক আমাদের কন্ঠ প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক মোজাহারুল হক শহিদের শ্বশুর আলহাজ্ব আব্দুল মোতালিব আর নেই। বার্ধক্য জনিত কারনে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ১৭ আগষ্ট রাতে তিনি এহ দুনিয়ার সকল মোহ-মায়া ত্যাগ করে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন,সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজতিন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্য দেশরত্ন শেখ হাসিনা এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তোপ্ত পরিবার-পরিজন,আত্মীয়-স্বজন,গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া দৈনিক আমাদের কন্ঠ পরিবারের পক্ষথেকে নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ মরহুমের শোকসন্তোপ্ত পরিবার-পরিজন,আত্মীয়-স্বজন,গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
Leave a Reply