মিজানুর রহমান সুমন
বরগুনার বামনা উপজেলার কালাইয়া গ্রামে প্রবাসী জাকারিয়া হোসেন মহারাজের অর্থায়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুবিধা বঞ্চিত প্রায় এক হাজার মানুষের মাঝে এই মাংস বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ২৯ জুন পবিত্র ঈদুল আজহার দিনে প্রবাসী মহারাজের বাগানবাড়ি কালাইয়া গ্রামে পাঁচটি গরু কোরবানি দেয়া হয়,বিকাল তিনটায় দিন ভর বৃষ্টি উপেক্ষা করে সুবিধা বঞ্চিত প্রায় এক হাজার জন মানুষের মধ্যে এক কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়। সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের শিশু ও নারী-পুরুষরা বৃষ্টিতে ভিজে সকাল থেকে মাংসের জন্য বাগানবাড়িতে অপেক্ষা করে ১ কেজি করে মাংস নিয়ে তারা বাড়ি ফেরেন।
জাকারিয়া হোসেন মহারাজ প্রবাসে থাকলেও মাংস বিতরণের সময় তার বাবা স্ত্রী ও কন্যা, এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ এলাকাবাসীর সহায়তায় সঠিকভাবে বন্টন করা হয়।
প্রবাসে থেকে অসহায় বঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণের বিষয়ে জানতে চাইলে জাকারিয়া হোসেন মহারাজ মুঠোফোনে বলেন আমি মোঃ জাকারিয়া হোসেন মহারাজ সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক, ত্যাগের মহিমা মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে তাকে রাজি খুশি করার জন্য প্রতি বছরের মতো এ বছরেও আমি প্রবাসে থেকেও এলাকায় গরীব ও অসহায় মানুষের কথা বিবেচনা করে তাদের মুখে পবিত্র ঈদুল আজহার দিনে একটুকরো মাংস তুলে দিতে মহান আল্লাহ তায়ালা কে সন্তুষ্টি রেখে আমার এই কোরবানি, এবছরেও আমি পাচটি গরু দিয়েছি আপনারা সকলে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামীতে যেনো আরো বেশি কোরবানি দিতে পারি সব সময় গরীব ও অসহায় মানুষের পাশে থাকতে পারি সকলের জন্য শুভকামনা রইল সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক।
Leave a Reply