মিজানুর রহমান সুমন
বরগুনার বামনায় পথে পথে চোখে পড়ছে গরুর গলার রশি ধরে হেঁটে লোকজনের বাড়ির দিকে নিয়ে যাওয়ার দৃশ্য। কোরবানির পশু অনেকেই কিনে ফেলেছেন মঙ্গলবার পবিত্র হজ পালিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ত্যাগের মহিমা নিয়ে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে সারা দেশে। এই ঈদ আমাদের দেশে কোরবানির ঈদ নামেও পরিচিত।
ঈদুল আজহায় সামর্থ্যবান ব্যক্তিদের জন্য পশু কোরবানি করা ওয়াজিব।তারই ধারাবাহিকতায় এবছরেও বরগুনার বামনা উপজেলার তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজসেবক বামনা উপজেলা আওয়ামী লীগ নেতা প্রবাসী জাকারিয়া হোসেন মহারাজ প্রবাসে থেকেও গ্রামের অতি দরিদ্র অসহায় মানুষদের কথা চিন্তা করে পাঁচটি কোরবানির গরু কিনেছেন যা আগামীকাল আল্লাহ রাব্বুল আলামীনের হুকুম মেনে কোরবানি দেয়া হবে।
হজরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাঁর ছেলে হজরত ইসমাইল (আ.)–কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। তবে আল্লাহর অশেষ রহমতে হজরত ইসমাইল (আ.)–এর পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আ.)–এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ১০ জিলহজ পশু কোরবানি করে থাকেন।
প্রবাসী জাকারিয়া হোসেন মহারাজ প্রবাসী থেকেও কুরবানী দেওয়ার বিষয় জানতে চাইলে তার সহকারি নজরুল ইসলাম বলেন গ্রামের অসহায় ও গরীব মানুষ যারা কোরবানি দিতে পারছেনা তাদের কথা বিবেচনা করে তাদের মুখে ঈদুল আযহার দিন এক টুকরো মাংস মুখে তুলে দিতে জাকারিয়া হোসেন মহারাজ ভাই আমাদের পাঁচটি গরু কোরবানি দিয়ে সকলের মাঝে বিলিয়ে দিতে বলেছেন আমরা তা পালন করতে চেষ্টা করতেছি।
Leave a Reply