1. admin@newschannel24bd.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

ফারদিন হত্যার রহস্যময়তা কাটছে না বছর পেরিয়ে গেলেও!

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ৩০৩ বার পঠিত

 

শরীফ আহমেদ প্রতিবেদনঃ

আগামী ২৬ জানুয়ারি সিআইডি পুলিশকে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছে মহামান্য আদালত। বর্তমানে এটির তদন্তের দায়িত্ব আছেন ইন্সপেক্টর বেলায়েত হোসেন 01711364414।

মামলা নং-৯/১১ ২০২২ রামপুরা থানা

বুয়েটের মেধাবী শিক্ষার্থী ফারদিন নূর হত্যার রহস্য উন্মোচনে ও সুষ্ঠু তদন্তে যে দুটি বিষয় সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হলো

০১. ছেলেটি নিখোঁজ হওয়ার রাতে ‘অস্বাভাবিক মুভমেন্ট (রাত ১০ টা থেকে আড়াইটা অর্থাৎ রামপুরা টিভি ভবন এলাকা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত) এই সাড়ে চার ঘন্টার শহরের সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে আসা
এই উদ্দেশ্যে যাতে প্রমাণিত হতে পারে, যাত্রাবাড়ী পর্যন্ত ছেলেটি মুক্ত ছিল না এবং সে কারো দ্বারা অপহরণের শিকার হয়েছিল কিনা! মোবাইল ডিভাইজ নির্দেশিত ‘অস্বাভাবিক মুভমেন্ট’-এর রহস্য উদঘাটন তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল! কেননা, সংগত কারনেই ফারদিনের মতো একটি মেধাবী ছেলের পরীক্ষার আগের রাতে এরূপ অস্বাভাবিক মুভমেন্টের কোনো কারণ থাকতে পারে না এবং এটি বিশ্বাসযোগ্য নয়।
— ছেলেটি অপহরণের শিকার হয়েছিল, এটি আড়াল করতেই তৎক্ষণাৎ কিংবা এযাবৎ “নিখোঁজের রাতে ফারদিনের ‘অস্বাভাবিক মুভমেন্ট”-এর দীর্ঘ সাড়ে ৪ ঘন্টার কোনো সিসিটিভি ফুটেজ সামনে আনেনি ডিবি, এলিট ফোর্স, পিআইবি, সিআইডি ও অন্য কোনো আইন সংস্থা; যারা সবাই তৎকালীন এই চাঞ্চল্যকর হত্যার রহস্য উন্মোচনে “তথাকথিত তৎপরতা” দেখিয়েছে!

প্রশ্ন হলো, এটি কীভাবে সম্ভব যে ফারদিন বা যে কেউ সাড়ে চার ঘন্টা নিজস্ব কোনো বাহন ছাড়া শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দ্রুততম গতিতে ঘুরে বেরিয়েছে অথচ হাজারো সিসিটিভির কোনো একটিতেও ‘এক সেকেন্ড’-এর ফুটেজও পাওয়া যাবে না!

— ডিজিটাল বাংলাদেশে এখন দেয়ালের শুধু কান নয়, চোখও আছে। অপরাধ ও রহস্যময়তা ভাঙতে শুধু মোবাইল ডিভাইজ নয়, সিসিটিভি ফুটেজই সর্বাধিক বিশ্বাসযোগ্য তথ্যের বাহক ও সাক্ষীর কাজ করে থাকে।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়
ফারদিন নিখোঁজের রাতে যাত্রাবাড়ীতে একটি লেগুনায় উঠতে দেখা গেছে (কয়েক সেকেন্ডের সিসিটিভি ফুটেজের তথ্য)।

কিন্তু উক্ত লেগুনায় আগে থেকে কারা উঠেছিল, সেটা সহজেই উদঘাটন করা খুবই সহজ ছিল, উক্ত স্থানের উক্ত সিসিটিভি’র কয়েক মিনিট আগেকার ফুটেজ সামনে নিয়ে আসার মধ্য থেকে!

জীবিত ফারদিনের এটিই ছিল একমাত্র বিশ্বাসযোগ্য ফুটেজ! মাত্র কয়েক সেকেন্ডের সিসিটিভি ফুটেজ কেমন করে এলো, কোন সংস্থার মাধ্যমে এবং কয়েক মিনিট আগেকার কিংবা পরের ফুটেজ না পাওয়ার কী কোনো বিশ্বাসযোগ্য, আদালতগ্রাহ্য কারণ থাকতে পারে!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost