1. admin@newschannel24bd.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বামনায় কৃষি কর্মকর্তার উদ্যোগে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ৩১৬ বার পঠিত

বামনা প্রতিনিধি ঃ
বরগুনার বামনা উপজেলার কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন এর উদ্যোগে একদিনের কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে । দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায়
সরকার উচ্চ মূল্যের ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান বামনা উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন।
লাভজনক কৃষির কথা মাথায় রেখে উচ্চ মূল্যের ফসল আবাদ ও কৃষকের কথা মাথায় রেখে তাদের আয় বাড়ানোর কথা চিন্তা করে এই প্রশিক্ষণের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ উপলক্ষে ২রা জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বামনায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে উচ্চ মূ্ল্যের ফসল উৎপাদন ও কলাকৌশলের উপর একদিনের কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ দেন। এসময় বামনা কৃষি কর্মকর্তা বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষির জন্য যা যা করার সব কিছু করে যাচ্ছে। ‘সরকার সবসময় কৃষকের লাভের বিষয়টি গুরুত্ব দিয়ে থাকে। এক্ষেত্রেও সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে বামনা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন জানান।তিনি আরো বলেন যদি কোন কৃষক কোন ফসল বা বাগান করতে চান তাহলে বামনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের পাশে থেকে সব সময় সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost