1. admin@newschannel24bd.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

বামনায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৪ পালিত 

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ৩২০ বার পঠিত

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি 

বরগুনার বামনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে ২রা জানুয়ারি । এবারের জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্য সমাজ সেবায় গর্ভদেশ  স্মার্ট হবে বাংলাদেশ,  দিবসটি উপলক্ষে  বামনা সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে  বিভিন্ন  কর্মসূচি পালন করা হয়েছে । এ ছাড়া দিনটি উপলক্ষে  বামনার প্রধান প্রধান সড়কে একটি র‌্যালি বের করা হয় র‌্যালি শেষে  উপজলা পরিষদ মিলনায়তনে আলচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ  আল ইমরান এর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা বলেন জাতির পিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনের কাজ শুরু হয়।

তিনি দুস্থ ও অসহায় মানুষের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারকরণকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কল্যাণধর্মী কর্মসূচি গ্রহণ করেন।

জাতির পিতার দেখানো পথ অনুসরণ করে আওয়ামী লীগ সবসময়ই দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বামনা উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, বামনা সদর ইউপি চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান ছগির,পরিমল কর্মকার,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বামনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব।আলোচনা সভা শেষে ২ জন ব্যক্তিকে প্রতিবন্ধী সুবর্ন আইডি কার্ড প্রদান করা হয়, ১ জনকে আর্থিক সাহায্যের  ও ১ জন ইউনিয়ন সমাজকর্মীকে শ্রেষ্ট সমাজকর্মী হিসাবে পুরস্কৃত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost