1. admin@newschannel24bd.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বেতাগীতে নারী নির্যাতন মামলা মীমাংসার নামে লুটপাট, অভিযোগ ইউপি সদস্য জসিমের বিরুদ্ধে। 

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৪৮৩ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি 

বরগুনা জেলার বেতাগী থানাধীন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম একটি নারী শিশু মামলার মীমাংসার অজুহাতে এক লক্ষ টাকার মধ্যে আশি হাজার টাকা নিজেই লুটপাট করে খেয়েছেন বলে অভিযোগ উঠে। সূত্রমতে জানা গেছে গোলেনুর বেগমের স্বামী রাসেল খান কিছুদিন আগে মোহাম্মদ মনির খান, পিতা মোঃ জয়নাল খান, মোহাম্মদ সামুন পিতা  মোহাম্মদ মান্নান এদের বিরুদ্ধে বরগুনা বিজ্ঞ আদালতে নারী শিশু আইনে মামলা দায়ের করেন।পরবর্তীতে মামলা তুলে নেয়ার জন্য বহুবার চাপ দেয়া হয় কিন্তু কোন চাঁপকেই তোয়াক্কা করেনি মামলার বাদী  গোলে নূর। আসামিপক্ষ দিশেহারা হয়ে স্থানীয় ইউপি সদস্য জসিম এবং সুলতান মাস্টার মোতাহার মাস্টার নুরুল ইসলাম সহ কয়েকজনের কাছে মীমাংসার জন্য ১ লক্ষ টাকা দিবে বলে বাঁদিকে মামলা তুলে নেওয়ার জন্য অনুরোধ করে। আসামির ভাই সাইদুর রহমান। সংবাদকর্মীদের জানায় মামলার মীমাংসার জন্য এক লক্ষ টাকা দিয়েছি ইউপি সদস্য জসিম এর কাছে কিন্তু পরবর্তীতে জানতে পেরেছি মামলার বাঁদিকে মাত্র ২০ হাজার টাকা দিয়েছে বাকি ৮০ হাজার টাকা তারাই লুটপাট করে খেয়েছেন।

এ বিষয়ে ইউপি সদস্য জসিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন মীমাংসা করেছি টাকা আমি খাইনি টাকা সব বাঁদিকে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost