1. admin@newschannel24bd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

রাজশাহী গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক কারবারী গ্রেফতার।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫১ বার পঠিত

 

সোহেল রানা রাজশাহী 

রাজশাহীর গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারী ফরহাদ হোসেনকে (৩৪) গ্রেফতার করা হয়েছে । শুক্রবার দিবাগত রাতে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ফরহাদ গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গ্রেফতারের পর ফরহাদকে শনিবার দুপুরে গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ করলে থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

র‌্যাব-৫ এর সদর কম্পানীর কমান্ডার সিনিয়র এএসপি তৌফিক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকায় চেক পোষ্ট বসায়। এ সময় ফরহাদ নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করে র‌্যাব। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ৫’শ গ্রাম হিরোইন উদ্ধার হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে ফরহাদ স্বীকার করেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। র‌্যাবের পক্ষে মাদক ব্যবসায়ী ফরহাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ফরহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও র‌্যাব জানিয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost