নিজস্ব প্রতিবেদকঃ
ডেমরা প্রেসক্লাবের সাধারণ সভায় সাংবাদিক সেলিম নিজামী কে আগামী ১ বছরের জন্য সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল শনিবার ৫ ই আগস্ট ডেমরা স্টাফ কোয়াটার সমতট টাওয়ারের তৃতীয় তলায় ক্লাবের নতুন কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেমরা প্রেস ক্লাবে দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া। সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সত্যের সন্ধানে নবীন প্রবীণ একঝাক কলম সৈনিকের নির্ভীক প্রয়াস শ্লোগান নিয়ে ডেমরা প্রেসক্লাবের কর্মকান্ড পরিচালিত হচ্ছে। সভায় আগামী ২০২৪ সালের আগস্ট মাসে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়। এছাড়া উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ সেলিম নিজামীকে এক বছরের জন্য ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দায়িত্ব অর্পণ করা হয়।
ডেমরা প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত ছিলেন
বাংলাদেশ শিক্ষা পরিষদের নেতা ডেমরা প্রেসক্লাবে সিনিয়র সহ সভাপতি এম এস সিদ্দিক মিয়া, ডেমরা প্রেসক্লাবে সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আলম,দৈনিক মুক্ত খবরে সিনিয়র রিপোর্টার এ.আর হানিফ,ডেমরা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: হুমায়ন কবির, ডেমরা প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সদস্য বিমল সরকার, ডেমরা প্রেসক্লাবের সাধারণ সদস্য ও রূপান্তর টেলিভিশন প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম রনি,ডেমরা প্রেসক্লাবে প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজিব হোসেন রাজু, ডেমরা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, এম এ সাইদ,অর্থ সম্পাদক-জনাব হুসেইন মিয়া,
ডেমরা প্রেসক্লাবে ১ নং কার্যনির্বাহী সদস্য শরীফ আহমেদ,ডেমরা প্রেসক্লাবে ২নং কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান,সাধারন সদস্য শামসুদ্দোহা জুয়েল,সাধারন সদস্য শফিকুল ইসলাম শফিক, সাধারন সদস্য সারোয়ার হোসেন, কার্যনির্বাহী সম্পাদক-মোহাম্মদ নাসির মিয়া,সাধারন সদস্য খালেদ মাসুদ, সাধারন সদস্য শাহিনুর ইসলাম, সাধারন সদস্য মোগল হোসেন সম্রাট, নুরুজ্জামান, কাজী আবু হানিফ, হানিফ মিয়া, মুন্না, আজম ইকবাল প্রমুখ।
সভাশেষে নব নির্বাচিত সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।
পরে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সংগঠনের উত্তরোত্তর সফলতার কামনা করে সভা সমাপ্ত ঘোষনা করা হয়।
Leave a Reply