1. admin@newschannel24bd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩৯৪ বার পঠিত

 

 

সোহেল রানা রাজশাহী 

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গাড়ীর ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আরও ৫জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে বাকশৈল এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন।

নিহতরা হলেন, মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), সাঁকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫) ও বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিবর রহমান (৪০)।

আহতরা হচ্ছেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), তৈয়বুর রহমান (৪৫), গাঙ্গোপাড়া গ্রামের আনসারুজ্জামান(৮০), বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২), ভটভুটি চালক মামুন (৩৫)।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল গ্রামের গরুবাহী ভটভুটি, অটোরিকশা ও বাইসাইকেলর ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচজন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, এই ঘটনায় একটি মামলা দায়েরে করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost