1. admin@newschannel24bd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

রাজধানী তুরাগের ডিয়াবাড়ী মেট্রোরেল উত্তর সংলগ্ন বৃটিশ বাড়ির সামনে দুই নারী সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে পিটিয়ে গুরুতর আহাত করে সন্ত্রাসীরা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৪২০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি 

রাজধানী তুরাগের ডিয়াবাড়ী মেট্রোরেল উত্তর সংলগ্ন বৃটিশ বাড়ির সামনে সাংবাদিক শুকতারা ইসলাম ঐশীর উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এসময় আরও আহত হন দৈনিক গণজাগরণ পত্রিকার সাংবাদিক ঝুমুর আক্তার। হামলায় গুরুতর আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে প্রাথমিক সেবা প্রদান করে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত থাকা বহুল প্রচলিত নিউজ পোর্টাল বার্তা বাজারের রিপোর্টার ও ঐশীর স্বামী ওয়াহিদ আবদুল্লাহ রাজিব বাদী হয়ে তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সেখানে তিনি উল্লেখ করেন, গত ২৫ জুলাই রাত আনুমানিক সাড়ে আটটায় বৃটিশ বাড়ির সামনে ৪০/৫০ জন লোক দেশীয় অস্ত্রে সসুজ্জিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেন। তারা বিভিন্ন বাক-বিতন্ডা করছিল। তখন তারা তিনজন কর্তব্য পরায়ন হয়ে সংবাদ সংগ্রহের কাজে সেখানে উপস্থিত হন এবং ১নং বিবাদী স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিনের উপস্থিতিতে কি হয়েছে তা জানতে চান ২নং বিবাদী সাদেকুর রহমান সাদেকের কাছে। কিন্তু তিনিসহ ৩নং বিবাদী বাবুল মিয়া, ৪নং বিবাদী রায়হানুল ইসলাম ও ৫নং বিবাদী তারেক আমাদেরকে ঘটনাস্থলে কেন এসেছি প্রশ্ন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বলেন। চলে না গেলে আপনাদের সমস্যা হবে বলে হুমকি দেয়াসহ বিভিন্ন বাজে ভাষায় গালিগালাজ করেন। এমনকি আমাদেরকে মেরে ফেলার হুমকিও প্রদান করেন তারা।পরে আমরা হুমকিকে উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রায় একসঙ্গে ৪০-৫০ জন আমাদের দিকে তেড়ে আসেন। পরে আমরা প্রাণ বাঁচাতে পিছনের দিকে চলে আসতে থাকি। পরে কাউন্সিলরের ছেলেসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন লোক আমাদের দিকে ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাটকেল নিক্ষেপ করেন। এমতবস্থায় বাদী ওয়াহিদ আব্দুল্লাহ রাজিব নিজেকে কোনভাবে রক্ষা করতে পারলেও ইটের আঘাতে ঐশী ও ঝুমুর আক্তার মাটিতে লুটিয়ে পড়েন।

তাদের কথা মতো ঘটনাস্থল ত্যাগ না করে সংবাদ সংগ্রহ করার চেষ্টা করাই বিবাদীগণ আরো হিংস্র হয়ে উক্ত নারী সাংবাদিকদেরকে মেরে ফেলার উদ্দেশ্যে লাঠি শোটা দিয়ে উপর্যপরি আঘাত করতে থাকেন। পরে বাদী দৌঁড়ে গিয়ে ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোকের সহযোগিতায় মুমূর্ষ অবস্থায় সাংবাদিক ঐশী ও ঝুমুরকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রাথমিক সেবা দিয়ে উন্নততর চিকিৎসার জন্য ঢাকা স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার বাসিন্দা সাংবাদিক ঐশী দীর্ঘ ১ যুগেরও বেশী সময় ধরে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সুনামের সাথে কাজ করে আসছেন। বর্তমানে তিনি বহুল প্রচলিত জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost