1. admin@newschannel24bd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

এ,আর,মজিদ শরিফঃ বাড়িওয়ালির ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ সহ্য করতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা ভাড়াটিয়া বিউটি বেগমের।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৬৯৮ বার পঠিত

 ফারুক আহমেদ 

দক্ষিণখান থানাদিন
উত্তর মোল্লার ট্যাগ রেললাইন সংলগ্ন কোটবাড়ি সৃষ্টি মার্কেট ৪৭ নং ওয়ার্ডে হেলানা বেগমের টিনশেড ভাড়ির ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে থাকতেন বিউটি বেগম। প্রায় দীর্ঘ ৯ বছর যাবত।বিউটি বেগমের সাথে কয়েকদিন যাবত ভাড়া নিয়ে বাগদ্বন্দ্ব চলছে বিউটি বেগমের। স্বামী আনোয়ার হোসেন জানায়, ”আমার স্ত্রীর সাথে কয়েক দফা ঝগড়া হয় এবং গায়ে হাত তুলতে দ্বিধা করেননি। গত কাল রাত্রে ভাড়ির ম্যানেজারের মোবাইলের মাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ সহ্য করতে না পেরে নিজের গলায় নিজে ফাঁসি দেয়।” আশেপাশে ভাড়াটিয়া দেখতে পেয়ে বিউটির রুমে ঢুকে তাকে উদ্ধার করার জন্য গলায় পরিহিত ওড়না খুলে ফাষিঁ থেকে নামিয়ে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা দেয়।বিউটি বেগমের লাশ হেলেনার বাড়িতে পৌঁছলে আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ বাতাস ভাড়ি হয়ে আসে। হেলানা বেগমের অত্যাচারে লজ্জায় ফাঁসি দিয়েছে বলে এলাকার লোকজন জানায়। হেলানা বেগমের অত্যাচার এতই বেড়েছে সে যার তার সাথে খারাপ ব্যবহার করে। এলাকার লোকজন আরো বলেন, ”উনি একজন মহিলা হয়ে অন্য মহিলার সাথে খারাপ ব্যবহার কেন করবেন, যদি ঘর ভাড়ার টাকা পাওনা থাকে তাহলে উনি ৯ বছর ধরে উনার বাড়িতে কিভাবে থাকেন?” আরো বলেন, গত করোনা কালীন সময়ে অনেক বাড়িওয়ালা ঘর ভাড়ার টাকা মাফ করে দিয়েছেন। অথচ আমরা ঠিকই তাকে ভাড়া দিয়েছি।কিন্তু ওনি মাফ করেননি। ”
দক্ষিণখান থানা থেকে এস, আই,সুজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসাবাদ করেন। অন্যদিকে বাড়িওয়ালা হেলেনা বেগম থানায় লাশ নেওয়ার পরে তার অন্যান্য ভাড়াটিয়াদের সাথেও খারাপ ব্যবহার করেন। মৃত ডিউটির স্বামী আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি বলেন আমি একটি ছোটখাটো হোটেলে কাজ করি আমার বউ পললওয়েল মার্কেটে কাজ করে। মোটামুটি কোনরকম দিন যাপন করে যাচ্ছি। তারপরও হেলেনা বেগমের ভাড়ার টাকা দেওয়া বন্ধ রাখেনি । আমাদের কাছে দুই এক মাসের ভাড়া বাকি থাকে। তারপর ও আমাদের উপরে অত্যাচার করে, হেলেনা বেগমের অত্যাচারের বলিদান হলো আমার স্ত্রী ।”
মোটো ফোনে হেলেনা বেগমের সাথে কথা বললে। হেলানা জানান, ”আমি অনেকদিন যাবত অসুস্থ, আমি উনাদের কোন গালিগালাজ করিনি এবং ম্যানেজারের ফোনে কোন ফোন দেয়নি বলে সাংবাদিকদের জানায়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost