1. admin@newschannel24bd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় হিন্দু যুবকের উপর হামলা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর যাত্রাবাড়ি থানার ৬৫ নং ওয়ার্ড অন্তর্গত আদর্শ বাগ আলী মোহাম্মদ খান রোড এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে স্বপন শীল (৩৪) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত স্বপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে ফিরে যাত্রাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম আবুল কালাম। মাহিন টেলিকম নামে এলাকায় তার একটি বিকাশ এজেন্টের ব্যবসা রয়েছে। যাত্রাবাড়ি থানার এসআই সাদ্দাম বাদীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১০ টার দিকে বাইতুস সালাম জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।আহত স্বপন শীল ৬৫ নম্বর ওয়ার্ডের আদর্শ বাগ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত গোপাল শীল। সে এলাকায় সেলুন দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করে।

ঘটনার বিবরণে জানা যায়, আহত স্বপন এর খালাতো ভাই সাধুর কাছ থেকে ১৪ হাজার টাকা দামের একজোড়া বিদেশী জুতা এবং একটি মাইক্রোল্যাব হেডফোন ক্রয় করে আবুল কালাম। নানা সময়ে পাওনা টাকা চাইতে গেলে বিভিন্নভাবে তালবাহানা করে। পরবর্তীতে সাধু তার জুতা নিয়ে যায়। ঘটনার দিন স্বপনের বাসায় গিয়ে ওই জুতা জোড়া প্রতারণা করে নিয়ে আসে আবুল কালাম। এতে কথা কাটাকাটি তৈরি হলে স্বপনের সেলুনে বসে হাতে থাকা চাবির ছড়া দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে আবুল কালাম। এছাড়াও কিল ঘুষি লাথি মেরে আহত করে এ সময় স্বপনের মুখে আঘাত লেগে ক্ষত তৈরি হয়ে রক্ত প্রবাহিত হতে থাকে। পরবর্তীতে স্থানীয় লোকজন উদ্ধার করে স্বপনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
যাত্রাবাড়ি থানার এসআই সাদ্দাম বলেন ঘটনাস্থলে পরিদর্শন করে বিষয়টির সত্যতা মিলেছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost