নাজমুল হাসানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের ১১৯ নম্বর আসন বরিশাল-১ এর নির্বাচনী এলাকার গৌরনদী উপজেলায় সম্ভাব্য প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল
তার নির্বাচনী এলাকায় ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে তিনি গৌরনদী নিজ বাড়িতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং এলাকাবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি নিজ বাড়িতে গৌরনদী ও আগৈলঝাড়া এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।এলাকার সর্বস্তরের মানুষের সাথে কথা বলে তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে আগামী নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
একই দিনে গাজী কামরুল ইসলাম সজল এর পক্ষে গ্রামের তরুণ খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তার সহোদর ভাই গাজী জহিরুল ইসলাম সবুজ।এসময় এলাকার সাধারণ মানুষ বলেন, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এই এলাকার মানুষের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, তিনি একজন জনদরদী ব্যাক্তি, আগামী দিনে আমরা বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করব ইনশাল্লাহ।
Leave a Reply